
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় সেনাবাহিনী ও র্যাবের হাতে গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে তাদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশ আট আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে আটজন আসামিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার আট আসামির সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন রিমান্ড দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রিমান্ড শেষে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তার বক্তব্য রেকর্ড করেন বিচারক।
এর আগে গত ৬ জুলাই বিকেলে র্যাবের হাতে আটক ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুনানি শেষে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
অন্যদিকে, ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকেও পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত-১১ এর বিচারক মুমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ তুলে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে