
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মুরাদনগরে পাওনা টাকার বিরোধে রুবেল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় আক্কাশ আলী ওরফে আকাশ নামের আরেক শ্রমিককে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লিসা মনি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া মধ্যপাড়ার পিপিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।