
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা সময় পার হলেও কোনো বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।
ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করেছে। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে। দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। রেলের মালামাল নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় গরমে রেললাইন বেঁকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে