
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি এলাকায় গাছ থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বন বিভাগ খবর পেয়ে এটি উদ্ধার করে। পরে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে অজগর অবমুক্ত করা হয়।
অজগর উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন। তিনি বলেন, ‘অজগর সাপটির ওজন ১০ কেজি ও দৈর্ঘ্য ১০ ফুটের কাছাকাছি। এই প্রজাতির অজগর ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে প্রায় সময় দেখা যায়।’
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, হাঁসের দিঘি স্টেশনের অদূরে একটি গাছে অজগর দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয় লোকজন। পরে ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা খসরুল আমিন বনকর্মীদের সঙ্গে নিয়ে অজগর উদ্ধার করেন। সাপটি সুস্থ আছে কি না পরীক্ষা শেষে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে