কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সাবরাং-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
আহত জেলেরা হলো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুই জেলের শরীরে গুলি লাগে। একজনের ডান হাঁটু ও অন্যজনের বাঁ পায়ে গুলি লেগেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে আজ একই সময়ে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যায় আরকান আর্মির সদস্যরা। তবে তাঁরা জেলে নাকি মাদক আনতে গেছেন, এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। বিজিবি, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৪ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৪ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৭ মিনিট আগে