
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জেলের টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদে বিশাল আকৃতির এই সামুদ্রিক মাছটি ধরা পড়ে। ওই দ্বীপের কোনারপাড়ার বাসিন্দা কালু ফকিরের জালে ভোল মাছটি ধরা পড়ে।
শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদের মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করেন জেলেরা। এ সময় ছোট মাছের সঙ্গে ওই ভোল মাছটি জালে আটকে যায়।
পরে জেলেরা নদ থেকে মাছটি রশি বেঁধে টেনে কূলে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপের জেটিঘাটে নেওয়া হয়। বিশালাকৃতির ভোল মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় লোকজন।
শাহপরীর দ্বীপের কোনারপাড়ার জেলে মাঝি নুর মোহাম্মদ জানান, জালে প্রথমবার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয় তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কেনেন।
ব্যবসায়ী নুরুল আলম বলেন, শাহপরীর দ্বীপে প্রথমবারের মতো এত বড় ভোল মাছ ধরা পড়েছে। গত বছরে এ সময় সেন্ট মার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল। আগামীকাল সকালে টেকনাফ পৌরসভার মাছ বাজারে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।’

তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান এবং জেলেরা ভালো দাম পাচ্ছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে