কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরের প্রায় ২০ শতাংশ শরণার্থী হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। সংখ্যা হিসেবে যা ৮৬ হাজারেও বেশি। অপর্যাপ্ত হেপাটাইটিস সি চিকিৎসা ব্যবস্থায় বেশির ভাগ শরণার্থীকে এ রোগের প্রাদুর্ভাব থেকে নিরাময় করা সম্ভব হচ্ছে না। মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
আজ বুধবার এমএসএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, হেপাটাইটিস সি এমন একটি রোগ যা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘ সময় কোনো লক্ষণ প্রকাশ ছাড়া নীরব থাকতে পারে। যথাসময়ে চিকিৎসা না করলে এটি লিভারকে আক্রমণ করে মারাত্মক জটিল স্বাস্থ্য ঝুঁকি যেমন-লিভার সিরোসিস, লিভার ক্যানসার, ডায়াবেটিস ইত্যাদি রোগ সৃষ্টি করে।
ক্যাম্পে রোগ নির্ণয় এবং চিকিৎসার সুযোগ সীমিত। এমএসএফ এর এপিডেমিওলজি রিসার্চ সেন্টার, গত বছরের মে এবং জুন সাতটি রোহিঙ্গা ক্যাম্পের ৬৮০টি পরিবারের মধ্যে একটি সমীক্ষা পরিচালনা করে।
সমীক্ষার ফলাফলে দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় প্রাপ্ত বয়স্কদের প্রায় এক তৃতীয়াংশের জীবনের কোন না কোনো সময়ে হেপাটাইটিস সংক্রমণে এসেছিল। এর মধ্যে, প্রায় ২০ শতাংশের মধ্যে সক্রিয় হেপাটাইটিস সি সংক্রমণ রয়েছে। বিশেষ করে, স্বাস্থ্যসেবা সরঞ্জামগুলি জীবাণুমুক্ত না করেই ব্যবহারের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এমএসএফ মিশন প্রধান সোফি বেলাক বলেন, শরণার্থী সম্প্রদায়ের মধ্যে বিকল্প স্বাস্থ্যসেবা অনুশীলনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যা সম্ভাব্য চলমান সংক্রমণ এবং অতিরিক্ত জনবহুল শিবিরে বসবাসকারী জনসংখ্যার মধ্যে হেপাটাইটিস সি-এর উচ্চ প্রাদুর্ভাবের কারণ। শিবিরে বসবাসকারী শরণার্থীদের প্রতিটি প্রজন্ম হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়। হেপাটাইটিস সি সংক্রমণজনিত যকৃতের জটিলতায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুও হতে পারে।
সমীক্ষায় আরও দেখা গেছে, শিবিরে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এইচসিভি সংক্রমণের শিকার। সংখ্যাটি আনুমানিক ৮৬ হাজার ৫০০ জন।
সোফি বেলাক বলেন, ‘প্রতিদিন স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকে হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের ফিরিয়ে দিতে হয়। কারণ বিপুলসংখ্যক রোগীর যত্ন বা চিকিৎসা নিশ্চিতের প্রয়োজনটা আমাদের সংস্থার সামর্থ্যের চেয়েও বেশি।’
এই রোগীদের জন্য কোনো বিকল্প পদ্ধতি এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা ব্যবস্থা নেই। এটি মৌলিক অধিকার বঞ্চিত একটি রাষ্ট্রহীন জনগোষ্ঠীর জন্য চূড়ান্ত পরিণতি। যারা ইতিমধ্যে তাদের দৈনন্দিন জীবনের সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত পরিণতির মুখোমুখি হচ্ছে।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
৮ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
১০ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২৪ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে