Ajker Patrika

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড । ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলকায় আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মাঝে বিকল্প ইঞ্জিনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে। পরে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সচল হবে।

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত