
মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে