
কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত এক বছরে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৩২২ কোটি টাকা।
আজ বুধবার দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এসব মাদক ধ্বংস করা হয়; যার মধ্যে ছিল প্রায় ২ কোটি ৩৪ হাজার ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৬ কেজি হেরোইন, প্রায় সাড়ে ৪ কেজি কোকেন, ৪ কেজি আফিম, প্রায় ৫৩ কেজি গাঁজা, প্রায় সাড়ে ৬১ হাজার ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮০০ লিটার বাংলা মদ ও ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট।
ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহীদুল ইসলাম প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে