কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল মৃত স্পিনার ডলফিন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া সৈকতে ডলফিনটি ভেসে আসে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্পিনার প্রজাতির ডলফিনটি ৮ ফুট দৈর্ঘ্য এবং ওজন ৯৫ কেজি। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৪ ঘণ্টা আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। দাতগুলো ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। শরীরেও পচনের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বয়স্কজনিত কারণে এটি মারা যেয়ে থাকতে পারে।
সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, প্রায় সময় জেলেদের জালে বা মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে সামুদ্রিক প্রাণী মারা পড়ছে। এ ছাড়া গোস্ট নেট বা সমুদ্রে পরিত্যক্ত জাল, নিষিদ্ধ কারেন্ট ও বিহুন্দি জালও কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ফাঁদ। এ বিষয়ে জেলেদের প্রশিক্ষণ ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন সমুদ্রবিজ্ঞানীরা।
এর আগে চলতি বছরের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সুগন্ধা, হিমছড়ি ও ইনানী সৈকতে পরপর দুটি ইরাবতী ও একটি হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন এবং একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইস ভেসে আসে। এ ছাড়া হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল একটি ইরাবতী ডলফিন।
২০২৩ সালের ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে একই বছরের ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা ডলফিন ভেসে আসে।
২০২২ সালের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে এসেছিল।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৬ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে