
রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আজ সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি, সাপছড়ি, সীতারামপাড়া, মিতিংগাছড়ি, ডেবাছড়া কুসুমছড়ি, বালুখালী, মধ্যভিটা, শীলছড়ি, ঘিলাতলী বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি, ধামাইপাড়া, ছোট পানছড়ি, বেকাবেক্যা, শুকনাছড়ি, চুমাচুমি মৈদং ইউনিয়নের পানছড়ি, ভুয়াতলী, জামের ছড়ি, হাজাছড়ি, বারাবান্যা দুমদুম ইউনিয়নে ডানেতেছড়ি, বস্তিপাড়া, বরকলক, করইদিয়া, চাম্পাইপাড়া, গবছড়ি প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যানরা।
দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, আউশের খেতসহ পাহাড় ভাঙার খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকভাবে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির খবর পাওয়া গেছে।
মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে। এ ছাড়া পাড়া ধসের আশঙ্কায় বেড়েই চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বলেন, ‘এ পর্যন্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের তথ্য নেওয়া হচ্ছে।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বন্যার প্রবল আশঙ্কা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকার বলেন, আউশ, আমন ও শাকসবজির খেতসহ ২০২ হেক্টর জমি প্লাবিত হওয়ার প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলায় ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির এড়াতে পুলিশ ও উপজেলা পরিষদের একটি টিম মাঠে কাজ করছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে