Ajker Patrika

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, হাবিবুর রহমানের ৯ বছর বয়সী কন্যা সাকি আক্তার এবং জাকির হোসেনের আট বছর বয়সী কন্যা সানজিদা আক্তার। তাঁরা দুজনই ভূজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মাদ্রাসায় পড়তে গিয়েছিল তারা। ফেরার পথে খেলতে গিয়ে অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে যায়। বিষয়টি দেখে পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইটভাটার জন্য অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দাবি করেন, ইটভাটার মালিকেরা নিয়মকানুন উপেক্ষা করে যত্রতত্র মাটি খনন করছেন, যার দায় তারা এড়াতে পারেন না।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ইটভাটার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ভূপাতিত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, তবে ইরান থেকে বের হতে পারেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত