
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভ্যানচালক রাজু আহম্মেদকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন খাদেমুল ইসলাম, আমিনুর রহমান ও মো. আমানত আলী। আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডিবি পুলিশ ও নাচোল থানা-পুলিশের যৌথ অভিযানে ২৬ জুন রাতে নীলফামারীর কিশোরগঞ্জ হতে ওই হত্যা মামলায় সরাসরি অংশ নেওয়া মো. খাদেমুল ইসলাম ওরফে মধুকে (২৪) গ্রেপ্তার করে। খাদেমুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি একজন মধু ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিবাহ সূত্রে নাচোলের বিরেনবাজার এলাকায় মধুর ব্যবসা করে আসছিলেন। এলাকার সবাই তাঁকে মধুওয়ালা বলে চিনে। একই এলাকায় থাকার সুবাদে রাজুর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তাঁরা একসঙ্গে নিয়মিত গাঁজা ও চুয়ানি সেবন করতেন। খাদেমুল ভাড়ায় চালিত রাজুর অটো ভ্যানটি নেওয়ার জন্য রাজুকে হত্যার পরিকল্পনা করেন।
২২ জুন পূর্বপরিকল্পনা অনুযায়ী বিকেল ৪টায় রাজুকে চুয়ানি খাওয়ানোর কথা বলে দুজনই একসঙ্গে ভ্যান নিয়ে বের হন। ওই দিন সন্ধ্যার পর রাজুকে মাত্রাতিরিক্ত চুয়ানি খাইয়ে অচেতন করে ফেলেন। ফলে রাজু ভ্যানে শুয়ে পড়লে খাদেমুল নিজেই ভ্যান চালাতে থাকেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে খাদেমুল সুযোগ বুঝে তাঁর কোমরে থাকা মৌচাক কাটার ধারালো চাকু দিয়ে ভ্যানে শুয়ে থাকা রাজুর গলা কেটে এবং পিঠে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন।
পুলিশ আরও জানিয়েছে, নাচোলের পারিলা এলাকায় লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে হত্যায় ব্যবহৃত চাকুটি লাশের পাশেই ফেলে দিয়ে ভ্যানে থাকা ন্যাকড়া দিয়ে ভ্যানের রক্ত মুছে ভ্যানটি নিয়ে ওই এলাকার মিরকাডাঙ্গা গ্রামের দিকে যেতে থাকেন। কিছু দূর যাওয়ার পর ভ্যান থামিয়ে রাস্তার পাশে জমিতে জমে থাকা পানিতে হাত ধুয়ে নেন। সেখানেই রক্তমাখা ন্যাকড়াটি ফেলে দেন এবং রাজুর ব্যবহৃত মোবাইল ফোনটি কাদায় ঢুকিয়ে রাখেন।

ওই রাতে আসামি খাদেমুল বিভিন্ন এলাকায় ভ্যানটি নিয়ে ঘুরে বেড়াতে থাকে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে খাদেমুল তাঁর পূর্বপরিচিত ভ্যানের মেকার আমিনুর রহমান (২২), মো. আমানত আলীর কাছে ২০ হাজার টাকায় দরদাম ঠিক করে নগদ ১৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেন। পরে পুলিশ শুক্রবার ছিনতাইকৃত রাজুর ভ্যানটি নাচোলের ফতেপুর ইউনিয়নের মসজিদপাড়ার আমানত ও আমিনুলের বসতবাড়ি থেকে উদ্ধার করে।
পুলিশ আরও জানিয়েছে, মূলত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজুকে হত্যা করেন মধু। গ্রেপ্তারকৃত মধু এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন মর্মে শনিবার তাঁকে আদালতে উপস্থাপন করবেন পুলিশ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে