চাঁদপুরের শাহরাস্তিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা-পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার বৃদ্ধের নাম গোলাপ রহমান। বাড়ি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের হাজী বাড়ি।
ঘটনাটি ঘটে গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে একই এলাকার প্রতিবেশী গোলাপ রহমান ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে ভুক্তভোগী শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে