বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিরিগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান (২১) ও একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম (২০)। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান আজ শুক্রবার সকালে জানান, গতকাল গভীর রাতে পুলিশ জানতে পারে—দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের দলটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুটি গামছা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে সম্ভাব্য একটি ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে পুলিশ দাবি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে