
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ সরকারকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। শেরপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ সরকারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমীনকে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে মন্তব্য নিতে মো. নুর মোহাম্মদ সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফ বলেন, নুর মোহাম্মদ সরকার ছিলেন সীমাবাড়ী ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বগুড়া জেলা প্রশাসকের অফিস আদেশ তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে