
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বগুড়ার কাহালুতে বাড়ির রান্নাঘরের পাশে জরাজীর্ণ বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রমিছা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বগুড়ার শেরপুরে রেলওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। তাঁদের অভিযোগ, একই এলাকায় অন্যদের জমির মূল্য শতাংশপ্রতি এক লাখ থেকে দেড় লাখ টাকা নির্ধারণ করা হলেও তাঁদের জমির মূল্য মাত্র সাত হাজার টাকা ধরা হয়েছে। জমির মূল্য পুনর্মূল্যায়ন ও বাজ