
বগুড়ায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযানে ২১ শতক ভূমি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার লালমনিরহাট বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. মনজুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন মালগ্রাম ও সূত্রাপুর মৌজায় অভিযান চালিয়ে মোট ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে রেলওয়ের গুরুত্বপূর্ণ জমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের জমি দখলমুক্ত করতে সারা দেশে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বগুড়ায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে