
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালের আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের আবেদার রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে খবর আসে, চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন। স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়িটি বের করার জন্য আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি ট্রাকের গতিরোধ করেন, যেন ফায়ার সার্ভিসের গাড়িটি নিরাপদে বের হতে পারে। ট্রাকটি থামার পরপরই পেছন থেকে গাইবান্ধাগামী ‘আহসান পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সহকর্মীকে হারিয়ে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
শেরপর হাইওয়ে থানার ইনচার্জ রইছ উদ্দিন বলেন, সংশ্লিষ্ট বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ও বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে