
বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ে একটি শতবর্ষী বটগাছ উপড়ে পাকা সড়কের ওপর পড়ে যাওয়ায় দুই ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোসাইবাড়ী বাজারের খাদ্যগুদাম এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক এটি। সড়কের পাশে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ ও সরকারি খাদ্যগুদাম-সংলগ্ন চারমাথা এলাকায় দীর্ঘদিন ধরে একটি বিশাল বটগাছ ছিল, যা স্থানীয় বাসিন্দাদের কাছে এলাকার ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।
আজ সকালে হঠাৎ ঝড় শুরু হলে গাছটি উপড়ে রাস্তার মাঝখানে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুই ইউনিয়নের মানুষের ভোগান্তি দেখা দেয়।
গোসাইবাড়ী বাজারের ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ‘অনেক বছর ধরে আমি এই গাছের নিচে দোকান করছি। গরমের সময় মানুষ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। এটি শুধু একটি গাছ নয়, গোসাইবাড়ী বাজারের পরিচয়ের অংশ ছিল।’
গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল হক বলেন, ‘বটগাছটি শতবর্ষী। দীর্ঘদিন ধরে এটি এলাকার ঐতিহ্য বহন করছিল। হঠাৎ গাছটি ভেঙে পড়ায় এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেল।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত গাছটি অপসারণ করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে