
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেন।
আজ সোমবার হিজলার শান্তির বাজার, চর বাউসিয়া এলাকায় মেঘনা নদী ও খালে সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই অভিযান চালায়।
হিজলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্ট গার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়াসহ বিভিন্ন খালে অবস্থান নেন। এ জন্য সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালত মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে