
বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ট্রলার ও বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করা হয়।
মৎস্য অভয়াশ্রম মেঘনায় উপজেলা মৎস্য কর্মকর্তা লোকজন নিয়ে অভিযানে গেলে একটি বড় ট্রলারে ৮-১০ জন জেলে বাঁশের লাঠি নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা করেন। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হিজলা মৎস্য দপ্তর জানায়, মেঘনা নদীকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা অবৈধ বেহুন্দি জাল নিয়ে আজ সকালে আলীগঞ্জ এলাকায় মাছ শিকারে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীন আলমের নেতৃত্বে একটি দল নদীতে অভিযানে যান।
ওই সময় ৮-১০ জন জেলে সংঘবদ্ধ হয়ে অভিযানে থাকা দলের ওপর হামলা চালায়। পরে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে স্পিডবোট নিয়ে ধাওয়া দিলে জেলেরা পিছু হটে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একটি ট্রলার, বড় বেহুন্দি জালসহ ২ জেলেকে আটক করে পুলিশ।
আটক জেলেরা হলেন মেহেন্দীগঞ্জের উলানিয়া গ্রামের জাহাঙ্গীর মাঝি (৫০) ও মো. মারুফ হোসেন (২৪)।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানকালে ৮-১০ জন জেলে বড় বড় বাঁশের লাঠি দিয়ে হামলা করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ ছাড়া বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত ট্রলারটি পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে রাজস্ব জমা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে