বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভোট দিতে আসেননি। তিনি তাঁর চাচা নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর একই কেন্দ্রের ভোটার।
জানা গেছে, খোকন সেরনিয়াবাত ও সাদিক নগরের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার।
মেয়র সাদিকের ভোটার নম্বর ০৬০৪০৩০০০১৮৪ এবং মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহর ভোটার নম্বর ০৬০৪০৩৭৯৯৬৯৯।
আজ সোমবার ভোট প্রয়োগ শেষে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়েরের কাছে সাংবাদিকরা জানতে চান, ভাতিজা সাদিক ভোট দিতে আসবেন কি না। জবাবে আবুল খায়ের বলেন, ‘আমি তা জানি না।’
গত ১৫ এপ্রিল মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন হারিয়ে আর বরিশালে ফেরেননি সাদিক আবদুল্লাহ। চাচা আবুল খায়েরের অনুসারীরা নির্বাচনের শুরু থেকেই মেয়র সাদিককে নগরে প্রতিহত করার ঘোষণা দেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে