
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ করেন। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
এর আগে গত সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন মঙ্গলবার আইনজীবী সমিতির সভাপতি আদালত চলাকালীন এজলাসে হট্টগোল ও ভাঙচুর চালান।
এ নিয়ে গতকাল বুধবার দ্রুত বিচার আইনে আইনজীবী সমিতির সভাপতিকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বেঞ্চ সহকারী। পরে আইনজীবী সাদিকুর রহমান লিঙ্কনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে আজ জেলা আইনজীবী সমিতি আদালত বর্জনের ঘোষণা দেয়। তবে মামলার তারিখ থাকায় অনেক বিচারপ্রার্থী কোর্টে এসে বিপাকে পড়েন।
এ বিষয়ে বরিশাল জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এইচ এম আনিচুর রহমান বলেন, ‘জনভোগান্তি হোক এটা চায়নি আইনজীবী সমিতি। তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের অন্যায়ের প্রতিবাদে বাধ্য হয়ে আদালত বর্জনের কর্মসূচি দিয়েছেন। যা চলমান থাকবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে