
ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরগুনার আমতলী সরকারি কলেজের দুই ছাত্রসহ তিনজনকে ছাত্রদলের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিনজন হলেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির, ওমর ফারুক ও ইমরানের সহযোগী জাহিদুল ইসলাম।
আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ইমরান গতকাল বুধবার দুপুরে কলেজের ফরম পূরণের টাকা জমা দিতে অগ্রণী ব্যাংকের লাইনে দাঁড়ান। সেখানে লাইন ভেঙে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধা ও সহদপ্তর সম্পাদক ফরহাদ টাকা জমা দেন। এতে ইমরান প্রতিবাদ জানালে পরে কলেজে সজল ও ফরহাদের নেতৃত্বে ১২-১৫ জন তাঁকে মারধর করেন। এ সময় আরেক ছাত্র ওমর তাঁকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও মার খান।
ঘটনাটি মীমাংসা করতে ওই দিন সন্ধ্যায় ইমরানকে বাসায় ডাকেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন। পরে ইমরান ও তাঁর সহযোগী জাহিদুল ছাত্রদলের সদস্যসচিবের বাসার সামনে পৌঁছার আগেই সংগঠনটির ২০-২৫ নেতা-কর্মী দুজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। আশপাশের লোকজন পরে তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতে তাঁদের বরিশালে পাঠানো হয়।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা ইমরান ফকির ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় আমাকে ও ফরহাদকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে কলেজে এসে ইমরান ফকির ও তার সহযোগী রনি গাজী, ওমর ফারুক ও সমন্বয়ক আবিদ ছাত্রদলের নেতাদের ওপর হামলা করে। এতে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রব্বানী আহত হন। রব্বানী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন বলেন, ‘কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণবিষয়ক সম্পাদক মো. শহীদ মল্লিকের অনুরোধে মীমাংসা করতে ইমরান ফকিরকে ডেকেছিলাম, কিন্তু পথে তাদের কে বা কারা মারধর করেছে তা আমার জানা নেই। ছাত্রলীগ নেতা ইমরান ফকির উল্টো ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধাসহ কয়েকজনকে মারধর করেছে।’
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘দুজন ছাত্রকে মারধরের কথা শুনেছি কিন্তু এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে