
বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. বাকি বিল্লাহ ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বরগুনা জেলা শ্রমিক দল। আজ রোববার বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শ্রমিক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিনের নির্দেশে বাকি বিল্লাহ ফরাজীকে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের দলীয় ও সাংগঠনিক সব সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে বহিষ্কার আদেশ উল্লেখ করা হয়।
এর আগে গত ২ মে সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। বাকি বিল্লাহ ফরাজী ও তাঁর ভাই সফিউল্লাহ ফরাজী এ হামলা করেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেন উপজেলা শিক্ষক সমিতির নেতারা। এর অংশ হিসেবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে গত ৯ মে মানববন্ধন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা থানার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামের এক আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজী ও সফিউল্লাহ ফরাজী পালাতক রয়েছেন। তাঁদের আটকের জন্য চেষ্টা চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে