
বান্দরবানে কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।
আজ বুধবার জেলা তথ্য অফিস থেকে করা মাইকিংয়ে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাই যাঁরা পাহাড়ের পাদদেশ, চূড়া, নদীর তীরসহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাঁদের সতর্ক থাকাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতি বৃষ্টির কারণে জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, বনরুপাপাড়া, সিদ্দিকনগর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় পাহাড় থেকে মাটি ভেঙে সড়কে পড়ে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্যমতে, আজ বেলা ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘বান্দরবানে সাংগু ও মাতামুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত সবকিছু মনিটরিং করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করেছি, যাতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা নিরাপদে সরে যেতে পারেন। জেলার সাতটি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কেউ এলে তাঁদের সার্বিক সহযোগিতা করা হবে।’
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ ও হতাহতের ঘটনা ঘটে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৪ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৪ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৬ মিনিট আগে