
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, কয়েক দিন আগে উপজেলার ভাতুড়িয়া গ্রামের জামায়াত সমর্থিত এক ব্যক্তির কন্যাসন্তান জন্ম নেয়। বিষয়টি স্থানীয় কয়েকজন বিএনপি-সমর্থিত বিটু নামে এক ব্যক্তিকে জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপর ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মন্তব্য ও পাল্টা মন্তব্য শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক ও কথা–কাটাকাটির ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় গ্রামে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে বিষয়টি মীমাংসার জন্য গ্রামবাসী বৈঠকে বসেন। এ সময় সেখানে উপস্থিত কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে কয়েকজন ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনরা।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুবায়ের বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘শুনেছি তর্ক বিতর্কের জেরে মারপিটের ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আবুল কাশেমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার রাকিব হোসেন পাটওয়ারী গ্রুপ ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ এলাকার মিতুলের নেতৃত্বে সাত-আটজনের একটি দল আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের এক সদস্যকে...
২১ মিনিট আগে
ভাঙারি ব্যবসায়ী আলী হোসেন জানান, অসীম কুমার দাস তাঁর দোকানে গিয়ে দোকান বন্ধ পেয়ে শাটারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করেন এবং কিছু পুরোনো মালপত্র বিক্রির কথা বলেন। পরে তিনি মালপত্র কিনতে গেলে দেখতে পান, সেগুলো সরকারি গুদামের। প্রথমে তিনি কিনতে রাজি না হলেও অসীম কুমার দাস তাঁকে বলেন...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রথমে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ...
২ ঘণ্টা আগে