
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দিয়েছেন। মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।
মাহির দায়ান আমিন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাহাতাব মোড়ল ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন। এ ছাড়া তিনি সরকারি ৫০ শতক রাস্তা দখলে নিয়ে মাটি কেটে ঘের সম্প্রসারণ করেছেন—এমন অভিযোগ আমরা স্থানীয়দের মাধ্যমে পেয়েছি। গতকাল শনিবার হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাঁকে নোটিশের মাধ্যমে মাটি কাটা বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু তাতে কান না দিয়ে শনিবার রাতভর মাটি কাটার কাজ চালিয়েছেন মাহাতাব, যা আজ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পর্যন্ত চলমান ছিল।’
এই দুই অপরাধে আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ সময় আসামির পরিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছেন বলে জানান মাহির দায়ান আমিন।

মামলার বাদী সরাসরি ভুক্তভোগী নন। এই মামলায় ভুক্তভোগীরা হলেন শ্রমিক। মালয়েশিয়ায় ৪ লাখ ৭৬ হাজার শ্রমিক যারা গিয়েছিলেন, তাদের কেউই মামলার বাদীকে টাকা দেননি। ভুক্তভোগীরা ১০১টি রিক্রুটিং এজেন্সির কাছে না গিয়ে অন্তত ৩ হাজার এজেন্সির কাছে...
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা।
২৯ মিনিট আগে
সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সদস্য। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
৪২ মিনিট আগে
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ছয় দিন ভেসে থাকা রাবার বোট থেকে প্রাণে বেঁচে গ্রিস উপকূলে পৌঁছেছেন কিশোরগঞ্জের আবদুল কাদির। সাগর উপকূলের একটি আশ্রয়কেন্দ্রে ওঠেন কাদির। তিনি জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে