
সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সদস্য। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
আজ রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর সুপারিশ করা পদত্যাগপত্র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর জমা দেন এই দুই শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক মো. বজলুর রহমান চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। তবে সে সময় প্রশাসন তা অনুমোদন করেনি। চিঠিতে তিনি বিভাগীয় একাডেমিক ও গবেষণামূলক কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেন। পরে একই কারণ দেখিয়ে তিনি চূড়ান্তভাবে পদত্যাগ করেন। এ ছাড়া উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে অধ্যাপক বজলুর রহমান বলেন, ‘পয়লা মার্চ থেকে আমি প্রক্টরিয়াল বডির কোনো দায়িত্ব পালন করছি না। বিভাগীয় একাডেমিক ও গবেষণার চাপ বেড়ে যাওয়ায় এই দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সহকর্মীদের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে, প্রক্টরিয়াল বডির একমাত্র নারী সদস্য অধ্যাপক ড. পারভীন আক্তার শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
তাঁদের পদত্যাগপত্রের বিষয়টি জানতে চাইলে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তাঁদের দুজনের পদত্যাগপত্র আমার কাছে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি উপাচার্যের কাছে পাঠানো হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে