
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ছয় দিন ভেসে থাকা রাবার বোট থেকে প্রাণে বেঁচে গ্রিস উপকূলে পৌঁছেছেন কিশোরগঞ্জের আবদুল কাদির। সাগর উপকূলের একটি আশ্রয়কেন্দ্রে ওঠেন কাদির। তিনি জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ দিকে আবদুল কাদিরের বেঁচে থাকার খবরে তাঁর পরিবারে স্বস্তি ফিরেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে ইতালিতে যান তাঁর বড় ভাই আকাইদ। সেই থেকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন কাদির।
পরে ২০২৫ সালের ২০ অক্টোবর দুবাই হয়ে লিবিয়ায় পাড়ি জমান কাদির। তার পর থেকে চলে স্বপ্নের দেশে যাওয়ার প্রস্তুতি। ২২ লাখ টাকার চুক্তিতে ইতালি যেতে ইতিমধ্যে ১২ লাখ টাকা পরিশোধ করেছে কাদিরের পরিবার। গন্তব্যে পৌঁছে পরিশোধ করতে হবে বাকি টাকা।
জানতে চাইলে আবদুল কাদিরের মা আম্বিয়া খাতুন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঈদের ১৪ দিন আগে আমার ছেলেকে লিবিয়ার কোনো এক মরুভূমিতে রাখেন দালাল তুষার। আগেই কাদিরের ফোন কেড়ে নেওয়া হয়। মাঝে মধ্যে অন্যের মোবাইলে ১-২ মিনিট কথা হতো। ঈদের পর শনিবার দিন রাতে হাওয়াই (রাবার) নৌকা দিয়ে গ্রিসের উদ্দেশে রওনা করে তারা।
আম্বিয়া খাতুন বলেন, ‘টেলিভিশনে এই মৃত্যুর খবর শুনে আমার জান (প্রাণ) ছটফট করছে দুই দিন ধরে। আজ আমার কাদির মোবাইল ফোনে কল করছে, সে দুর্বল, না খাইতে খাইতে আমার পুত (ছেলে) মরণ দেখে ফিরছে। তার সঙ্গের মানুষ খাউনের (খাবার) অভাবে মরছে। এই কথা বলে আর আমার পুঁতে (ছেলে) কাঁন্দে।
আম্বিয়া খাতুন আরও বলেন, বাড়ির পাশের আরও একজন ও ভৈরবের এক ছেলে কাদিরের সঙ্গে লিবিয়ায় থাকত তাদের গেইমে (বোটে) নেয় নাই।
এ বিষয়ে দেওঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ‘সকালে কাদিরের বাড়িতে গিয়েছি। শুনেছি, আবদুল্লাহপুরের দালাল ইতালিপ্রবাসী তুষারের মাধ্যমে কাদিরসহ দুজন বিদেশ যান। কাদির এখন গ্রিস পুলিশের হেফাজতে। বেঁচে আছেন।’
উল্লেখ্য, উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে গ্রিস উপকূলে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। টানা ছয় দিন ধরে রাবার বোটে (বাতাস দিয়ে ফোলানো) খাবার ও পানিহীন অবস্থায় সমুদ্রে ভেসে থাকার পর এ ঘটনা ঘটে। গতকাল শনিবার গ্রিক কোস্ট গার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শেখ ফরিদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকো পার্কের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা....
২ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা করেন মেয়েটির মা।
৬ মিনিট আগে
রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
১১ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
১২ মিনিট আগে