Ajker Patrika

নদ্দায় ফুটওভার ব্রিজের নিচে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নদ্দায় ফুটওভার ব্রিজের নিচে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা এলাকার নদ্দায় ফুটওভার ব্রিজের নিচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদ্দা এলাকায় সেতুর নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যায়, ফুটওভার ব্রিজের নিচের একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতা থাকায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

হিজবুল্লাহর লাগাম টানতে চায় লেবাননের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনীর না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত