
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং বিদেশ থেকে আসা চকলেটের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম-সংবলিত স্টিকার অবৈধভাবে ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।
অভিযোগের ভিত্তিতে বনফুল অ্যান্ড কোম্পানিকে ২০ হাজার টাকা, আজমির বেকারিকে ২০ হাজার টাকা ও রাফি সিয়াম ফুড কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, বনফুলের মনিরামপুর শাখায় বিদেশ থেকে আমদানি করা যেসব চকলেট বিক্রি হচ্ছিল, সেগুলোর মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার পাওয়া যায়নি। অথচ প্রতিষ্ঠানটির কাছে আমদানিকারক প্রতিষ্ঠানের আলাদা কয়েকটি স্টিকার পাওয়া গেছে, যা তারা অবৈধভাবে ব্যবহার করছে বলে মনে হয়েছে।
সেলিমুজ্জামান আরও বলেন, বনফুলের বিক্রয়কেন্দ্রে রক্ষিত দইয়ের পাত্রে উৎপাদনের তারিখও পাওয়া যায়নি। এসব অভিযোগে বনফুল মনিরামপুর শাখার ব্যবস্থাপক সোহেল ইমরান হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজমির বেকারির পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাফি সিয়াম ফুড কর্নারে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
১০ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরাণ বাজারে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি ফেলে দূষণ এবং খাল ভরাটের অভিযোগে দুই অটো রাইস মিল মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আবুল কাশেমকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারও করা হয়েছে।
২০ মিনিট আগে