রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তাঁর বাবার নাম মো. আলাউদ্দিন।
নিহতের বোন শারমীন আক্তার জানান, মোহাম্মদ বিবাহিত ছিলেন এবং তাঁর চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে বর্তমানে শরীয়তপুরে অবস্থান করছেন। মোহাম্মদ অনলাইনে পাঞ্জাবির ব্যবসা করতেন।
শারমীন আক্তারের দাবি, গত শুক্রবার মোহাম্মদকে এক নারীর সঙ্গে দেখতে পান তাঁর স্ত্রীর বড় বোন সোনিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। আজ রাতেও এ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে স্ত্রীর বড় বোন সোনিয়া, তাঁর স্বামী কাউছার এবং শ্যালক মুজাহিদ মিলে মোহাম্মদকে মারধর করেন। পরে মোহাম্মদের পিঠে কাউছার কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যুবকের পিঠে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে কামরাঙ্গীরচর থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে