বাংলা কথাসাহিত্যের অন্যতম ছোটগল্পকার, ঔপন্যাসিক ও সাহিত্য সম্পাদক ছিলেন বিমল কর। চল্লিশের দশকের শেষে তাঁর উত্থান এবং পঞ্চাশের দশকেই প্রতিশ্রুতিশীল গল্পকার হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন।
বিমল কর ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার টাকীতে জন্মগ্রহণ করেন। স্কুল শেষ করে কলকাতায় আসেন ডাক্তারি পড়তে। দুই বছর পর পরীক্ষায় ভালো ফল না করার কারণে ডাক্তারি ছেড়ে ভর্তি হন শ্রীরামপুর টেক্সটাইল কলেজে। কিন্তু সাহিত্যচর্চায় ডুবে থাকার কারণে ভুলে যেতেন ক্লাসে যেতে। এরপর ভর্তি হন বিদ্যাসাগর কলেজে। এখান থেকে তিনি স্নাতক পাস করেন। কলেজে পড়াকালে তিনি গল্প লেখা শুরু করেন এবং সম্পৃক্ত হন লিটল ম্যাগাজিন প্রকাশনার সঙ্গে।
স্নাতক পাসের পর বেনারসে রেলের অ্যাকাউন্টস বিভাগে কেরানির চাকরি শুরু করেন। কয়েক মাস পর চাকরি ছেড়ে দিয়ে মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকায় সহকারী সম্পাদকের চাকরি নেন। এরপর তিনি সহসম্পাদক হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ ও ‘সত্যযুগ’ পত্রিকায় কাজ করেন। ১৯৫৪ সালে তাঁর রচিত প্রথম ছোটগল্প সংকলন ‘বরফ সাহেবের মেয়ে’ প্রকাশিত হয়। সে বছরই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন তিনি। এ ছাড়া তিনি ‘শিলাদিত্য’ ও ‘গল্পপত্র’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
বিমল করের বিখ্যাত গল্পগুলোর মধ্যে মানবপুত্র, বসন্তবিলাপ, বালিকাবধূ, পিঙ্গলার প্রেম, বন্ধুর জন্য ভূমিকা, নিরুদ্দেশ যাত্রা, আমরা তিন প্রেমিক ও ভুবন, পলাশ, বকুল গন্ধ, উদ্ভিদ, অলৌকিক বিষণ্ন, জননী, নিষাদ, সংশয়, উদ্বেগ, কাঁচঘর, সোপান, আঙুরলতা, নিগ্রহ, সে, শীতের মাঠ, সত্যকাম, কামকামিনী, ফুটেছে কমলকলি, নদীর জলে ধরাছোঁয়ার খেলা, উপাখ্যানমালা ইত্যাদির নাম করা যায়।
ছোটগল্পের পথ ধরে তিনি উপন্যাস রচনায় ব্রতী হয়ে সাফল্য লাভ করেন। তাঁর উপন্যাসগুলো হলো: অপরাহ্ণ, যদুবংশ, দেওয়াল, সান্নিধ্য, নিমফুলের গন্ধ, খোয়াই, অসময়, শমীক, ত্রিপদী ইত্যাদি।
২০০৩ সালের ২৬ আগস্ট মৃত্যুবরণ করেন বিমল কর।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে