নারীরা এখন সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফিতে বেশ ভালো করছেন। দেশের নারীদের মধ্যে যে কজন খ্যাতনামা ফটোগ্রাফার আছেন, তাঁদের মধ্যে মৌসুমি সিরাজ স্মৃতি একজন। তাঁর তোলা পাখি, বন্য প্রাণীর ছবি দেশের প্রধান প্রধান জাতীয় এবং ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। পেয়েছেন একাধিক পুরস্কার। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
শুরুর গল্প
ছোট ভাই ছবি তুলত। তার কাছ থেকে একটি পুরোনো ক্যামেরা নিয়ে স্মৃতির ছবি তোলা শুরু। তবে এর শুরুটা হয়েছিল পারিবারিক একটি ছোট্ট ক্যামেরা দেখে। ছোটবেলায় ছবি আঁকতে পছন্দ করতেন স্মৃতি। আর এখন ক্যামেরা দিয়ে তৈরি করেন ছবি। এক ছেলে আর স্বামী নিয়ে তাঁর পরিবার। পেশায় তিনি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার।
ফটোগ্রাফার হিসেবে স্মৃতি ওয়াইল্ড লাইফ এবং জীবনঘনিষ্ঠ বিষয়ের ছবি তোলেন।

শেখার গল্প
স্মৃতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন। এ বিষয়ে একাগ্রতা আর আগ্রহ না থাকলে সাফল্য পাওয়া কঠিন। ছবি তুলতে তুলতে হাত পাকানোর পর অনলাইন ও অফলাইনে অনেক কোর্স করেছেন। সুন্দর ছবি তোলাই তাঁর ধ্যানজ্ঞান।
অর্জনের কমতি নেই
দেশে প্রধান প্রধান দৈনিক সংবাদপত্রে স্মৃতির তোলা ছবি প্রকাশিত হয়েছে। একক না হলেও অনেক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। দেশের বাইরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইতালির বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

তিনটি সিক্রেট
স্মৃতি নিজেকে সফল না মনে করলেও রাজ্যের মানুষ তাঁকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেন। ধৈর্য, পরিশ্রম আর কারও কথাকে গায়ে না মাখা—এই তিনটি তাঁর আজকের অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় সিক্রেট বলে জানিয়েছেন তিনি।

নতুন ফটোগ্রাফারদের জন্য পরামর্শ
কারিগরি জ্ঞান আর ছবি সম্পর্কে জানতে হবে বলে মনে করেন স্মৃতি। এর খুঁটিনাটি জানতে অভিজ্ঞ কাউকে মেন্টর হিসেবে নেওয়া যায়।
ছবি তোলার দল
প্রথমে একাই বন্য প্রাণীর ছবি তুলতেন স্মৃতি। এরপর তাঁর সঙ্গে যোগ দেন পুষ্পিতা; তারপর রেহনুমা, লাবণ্য, সোফিয়া জামান। এভাবে একটি দল তৈরি হয়ে যায়। দল বেঁধে তাঁরা পাখি দেখতে এবং তাদের ছবি তুলতে চলে যান বিভিন্ন জায়গায়। নারীদের পাখি দেখার দল এ দেশে খুব একটা নেই।
আগামীর ভাবনা
নিজের তোলা ছবি নিয়ে একক প্রদর্শনী করার ইচ্ছা আছে স্মৃতির। এ ছাড়া তিনি একটি ফটোগ্রাফি স্কুল গড়ে তুলতে চান। সেই স্কুলের শিক্ষার্থীদের বন্য প্রাণী বিষয়ে সচেতন করে তোলার আগ্রহ তাঁর।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে