শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসাও করেন। এই সবকিছুর চাপ সামলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আছিম কুটিরা গ্রামে তিনি তৈরি করেছেন কুটিরা জ্ঞানের আলো পাঠাগার। নিজের উপার্জনের কিছু অংশ পাঠাগারের পেছনে ব্যয় করেন তিনি। তাঁর নাম শিল্পী খাতুন। এই নারীর সাফল্যের গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

যেভাবে শুরু
স্বামী ও দুই ছেলে নিয়ে শিল্পী খাতুনের পরিবার। একসময় ঢাকায় থাকলেও কোভিডের পর আছিম কুটিরা গ্রামে স্থায়ীভাবে থাকতে শুরু করেন তাঁরা। কুটিরা ডিএস ক্যাডেট একাডেমিতে পড়ানোর পাশাপাশি প্রচুর বই পড়তেন তিনি। তাঁর কাছ থেকে অনেকে বই নিয়ে পড়তেন। আবার ফেরতও দিয়ে যেতেন। মানুষের এমন আগ্রহ দেখে শিল্পী বই জমিয়ে অল্প দিনেই তৈরি করলেন একটি পাঠাগার। গ্রামের নামেই তার নাম দিলেন কুটিরা জ্ঞানের আলো পাঠাগার।
পাঠাগার পরিচালনায় নারীরা গ্রামে ফিরে এসে পাঠাগার করার বিষয়টি আশপাশের অনেকে মেনে নিতে পারেনি।
স্কুলে পড়াতে গিয়েও বাধার মুখে পড়েন তিনি। শত বাধা আর মানুষের কটাক্ষ গায়ে মাখেননি শিল্পী খাতুন। তিনি নিজের মতো করে এগিয়ে গেছেন। ধীরে ধীরে সখ্য গড়ে তুলেছেন গ্রামের নারীদের সঙ্গে। বর্তমানে এই পাঠাগার পরিচালনা কমিটির সবাই নারী।
পাঠাগারে যা আছে
কুটিরা জ্ঞানের আলো পাঠাগারে ১৪ জন পাঠকের বসার ব্যবস্থা আছে একসঙ্গে। এখন এর সদস্যসংখ্যা ১৩৭ জন। শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীসহ প্রায় সব ধরনের মানুষ পাঠাগারে বই পড়তে আসেন। নিজের উপার্জনের টাকায় কিছু বই কিনেছেন শিল্পী খাতুন। আর কিছু পেয়েছেন উপহার।

মানবিক শিল্পী
শুধু পাঠাগার প্রতিষ্ঠা করেই শিল্পী খাতুনের কাজ থেমে নেই। যতটা সম্ভব মানুষকে সহায়তার চেষ্টা করেন তিনি। রোজার সময় এতিম ও বিধবাদের মধ্যে ইফতারি এবং ঈদসামগ্রী বিতরণ কিংবা প্রতিবন্ধী ব্যক্তি ও বিধবাদের সহযোগিতা করেন তিনি নিয়মিত। এ ছাড়া শিল্পী খাতুন নিজের গ্রামের মানুষদের চালের কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি উদ্যোক্তাও
গ্রামে এসে শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করার চিন্তা করেন শিল্পী। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি একটি মুদি ও মনিহারি দোকান চালু করেন। সেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। এই ব্যবসা তাঁর পরিবারে সচ্ছলতায় মুখ্য ভূমিকা রেখেছে।
আগামীদিনের ভাবনা
স্কুল ও পাঠাগারের কার্যক্রম ছড়িয়ে দিয়ে আরও বেশিসংখ্যক মানুষকে এ ধরনের কাজে যুক্ত করা শিল্পী খাতুনের ভবিষ্যৎ চিন্তা। এ জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৫ দিন আগে