অস্ট্রেলিয়ায় এই মৌসুমে জন্মানো সবচেয়ে বড় মিষ্টি কুমড়া এটি। ওজনে ৪০০ কেজি বা ১০ মণের বেশি। বিশাল এই কুমড়ায় চেপে যদি কেউ নদীভ্রমণে বের হন, কেমন লাগবে বলুন তো! সম্প্রতি ঠিক এ কাণ্ডটাই করেছেন অ্যাডাম ফারকুয়াসন নামের এক ব্যক্তি।
এসব তথ্য জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
গেম অব থ্রোনসের চরিত্র টরমুন্ড জায়ান্টসবেনে অনুপ্রাণিত হয়ে ওই মিষ্টি কুমড়াটির নাম দেওয়া হয়েছিল টরমুন্ড। মার্ক পিককের বাগানে জন্মানো এই কুমড়াটা অস্ট্রেলিয়ার রয়্যাল ইস্টার শোতে সবচেয়ে বড় কুমড়া হিসেবে নীল রিবন জেতে।
আর বিশাল এই কুমড়া দেখে পিককের বন্ধু অ্যাডাম ফারকুয়াসনের মাথায় খেলে যায় পাগলাটে এক চিন্তা। বন্ধুর কাছে জানতে চাইলেন, কুমড়াটা খামারের পশুদের খাবার হওয়ার আগে কি তিনি পেতে পারেন? স্বাভাবিকভাবেই আপত্তি করেননি পিকক।
ফারকুয়াসনের কুমড়াটিকে গর্ত করে একটি নৌকায় পরিণত করেন। এটার নাম দেন সিনড্রেলা। তারপর নিউ সাউথ ওয়েলসের তুমুত নদীর ভাটিতে এক মাইল বইঠা বেয়ে চালান আজব নৌকাটি। এ সময় তীর ধরে হাজারখানেক দর্শক অনুসরণ করছিল তাঁকে।
‘এটি কুমড়াটির জন্য একটি চমৎকার বিদায় বলা যায়। এখানকার বাসিন্দারা টরমুন্ড নামের কুমড়াটিকে আরও একবার ভিন্ন রূপে দেখল।’ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন পিকক।
ফারকুয়াসন জানান, তাঁর এমন একটা কাণ্ড করার কারণ নিছক আনন্দ করা ও মানুষের মুখে হাসি ফোটানো।
‘এটা আসলেই চমৎকার একটা ব্যাপার ছিল। অনেকবারই নদীটায় বইঠা বেয়ে ভ্রমণ করেছি। তবে তুমুত নদীতে ভ্রমণ করে এবারই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি।’ বলেন তিনি।
এদিকে এই কুমড়াভ্রমণের পর স্থানীয় বাসিন্দাদের কাছে পপাই বা পাম্পকিন ম্যান নাম পেয়ে যান।
মিষ্টি কুমড়াটা এখন তার সত্যিকার কাজে ব্যবহার করা হবে, মানে পিককের গবাদিপশুর খাবার হবে এটি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে