‘দম্পতি হিসেবে সামনে এগোনে আর সম্ভব বলে আর বিশ্বাস করতে পারছি না’– এইটুকু বলেই বিচ্ছেদ! বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস আর মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের জন্য এতোটুকু কারণ দর্শানোই যথেষ্ট মনে করছেন না বাংলাদেশের ডিভোর্স বিশেষজ্ঞরা। তাঁদের দৃঢ় বিশ্বাস, এর পেছনে কারণ আছে আরও। বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানির মালিক হওয়ায় গণমাধ্যমের চুপ থাকা নিয়েও তাঁরা মহা ক্ষ্যাপা। যে সাংবাদিকরা লিখেছেন তাঁদের ‘চাকরি থাকবে না’ বলে যে সমবেদনা নেই তাও নয়। তবে ‘ভাসুরের’ নাম যে জানা গেল, তাই বা কম কী! মহা ক্ষমতাধর ফেসবুকে পোস্ট, কমেন্টের সমারোহে এ বিচ্ছেদের চাঞ্চল্যকর সব কারণ বিশ্ববাসীর সামনে হাজির করছেন এ বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য অনুযায়ী এর মধ্যে অত্যন্ত যৌক্তিক কিছু কারণ এখানে তুলে ধরা হলো–
এদিকে গভীর অনুসন্ধানে দেখা গেছে, এ ডিভোর্স বিশেষজ্ঞদের কেউই ডিভোর্সি নয়। এরপরেও তাঁরা কীভাবে এমন খ্যাতি অর্জন করলেন তা নিয়ে মাওয়া-জাজিরার গভীরতর অনুসন্ধান চলছে। যে প্রতিষ্ঠান থেকে তাঁরা ডিগ্রি নিয়েছেন সেটির অস্তিত্ব আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এসব অঘামার্কা প্রশ্ন যাঁরা তুলেছেন তাঁদের হারিকেন দিয়ে খুঁজছে বিলবাহিনী।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে