দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি নারী আলিঙ্গনের সময় হঠাৎ তাঁর মুখে চুম্বন করেন, যা জিনকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নেন।
এ ঘটনার পর ওই নারী তাঁর ব্লগে লিখেছিলেন, তিনি জিনের ‘গলায় চুম্বন করেছিলেন’ এবং ‘তাঁর ত্বক খুবই নরম ছিল’।
তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক ভক্ত ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি জাপানে অবস্থান করছেন। তাঁকে তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ায় আসতে হবে। তবে এখনো তাঁর নাম প্রকাশ করা হয়নি। বিটিএসের এজেন্সি হাইবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ১৩ জুন সেনাবাহিনী থেকে অব্যাহতির পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন জিন। প্রায় ৩ হাজার ভক্তের সামনে গান পরিবেশন করেন তিনি এবং ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন।
এরপর অক্টোবরে বিটিএসের আরেক সদস্য জে-হোপও সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। তবে ব্যান্ডের অন্য সদস্য ভিআরএম, জিমিন, জংকুক এবং সুগা এখনো সেনাবাহিনীতে কর্মরত। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের জুনের আগে এই ব্যান্ডের সদস্যরা একসঙ্গে গাইবেন না।
প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত কোরিয়ান পপতারকারা। বিশেষত, বিটিএস আর্মির সদস্যরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সামাজিক মাধ্যম এবং সরাসরি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁদের কথোপকথন এবং মিথস্ক্রিয়া খুবই সাধারণ ঘটনা। তবে, কিছু অতিউৎসাহী ভক্তের বাড়াবাড়ি এবং ‘সাসায়েং ফ্যান’দের (অতিরিক্ত অনুরাগী) দ্বারা শিল্পীদের হয়রানির ঘটনাও বাড়ছে, যা শিল্পী এবং এজেন্সি উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে