
হিমশৈলের ওপর কুঁকড়ে থাকা এক ঘুমন্ত মেরু ভালুকের একটি ছবি এ বছরের সেরা বন্য প্রাণী আলোকচিত্রের পুরস্কার জিতেছে। ব্রিটিশ অপেশাদার আলোকচিত্রী নিমা সারিখানির তোলা ‘আইস বেড’ নামের আলোকচিত্রটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ডে বিজয়ী নির্বাচিত হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। নরওয়ের সাভালবার্ড দ্বীপপুঞ্জে ছবিটি তুলেছিলেন সারিখানি। তার কাছে আলোকচিত্রটি যেন এক স্বপ্ন দৃশ্য। ছবিটি যারা দেখেছেন তাদের মধ্যে ঘুমন্ত মেরু ভালুকটি আশার মতো শক্তিশালী আবেগ জাগিয়ে তুলেছে—এমনটি বলেন সারিখানি।
বিজ্ঞপ্তিতে পুরস্কার জয়ী এই আলোকচিত্রী বলেন, ‘আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। পুরো পৃথিবীব্যাপী আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি তা ঠিক করার সময় এখনো আছে। আমার আলোকচিত্রটি সবাইকে এই অনুপ্রেরণা দেবে বলে আমি আশাবাদী।’
আয়োজকেরা জানান, এবার ৭৫ হাজারেরও বেশি মানুষ আলোকচিত্র প্রতিযোগিতাতে ভোট দিয়েছে। এই সংখ্যাটিও একটি রেকর্ড। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রায় ৫০ হাজার ছবি জমা পড়েছিল। সেখান থেকে ২৫টি ছবিকে নিয়ে আসা হয় সংক্ষিপ্ত তালিকায়। আর সেই ২৫টি আলোকচিত্র থেকেই বেছে নেওয়া হয়েছে আইস বেডকে।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম বর্ষসেরা বন্যপ্রাণী আলোকচিত্রীর পুরস্কারটি দিয়ে আসছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পরিচালক ডগলাস গার বিজয়ী আলোকচিত্র আইস বেডকে ‘শ্বাসরুদ্ধকর’ বলে আখ্যা দিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে ডগলাস গার বলেন, ‘ভাবনার খোরাক জোগানো এই ছবিটি প্রাণী এবং তার আবাসস্থলের মধ্যকার অবিচ্ছেদ্য বন্ধনকে মনে করিয়ে দেয়। পাশাপাশি, বৈশ্বিক উষ্ণতা এবং বাসস্থান হারানোর ক্ষতিকর প্রভাবের চাক্ষুষ উপস্থাপনাও এই ছবি।’
বিজয়ী ছবির পাশাপাশি এই ক্যাটাগরির ফাইনাল রাউন্ডে ছিল আরও চারটি অত্যন্ত প্রশংসিত আলোকচিত্র। পাঁচটি ছবিই লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ৩০ জুন পর্যন্ত প্রদর্শন করা হবে।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২০ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে