এক মিনিটে ১৭টি ঘোস্ট পেপার বা ভূত জোলোকিয়া খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) অনুসারে, গ্রেগরি ফস্টার নামে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি ৬০ সেকেন্ডে ১৭টি ভূত জোলোকিয়া (প্রচণ্ড ঝাল মরিচ) খেয়ে রেকর্ড ভেঙেছেন।
তিনি ২০২১ সালের নভেম্বরে সান ডিয়েগোয় এই রেকর্ড করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ।
ভূত জোলোকিয়া মরিচ বিশ্বের অন্যতম ঝাল মরিচ হিসেবে পরিচিত। এতে এক মিলিয়ন স্কোভিল হিট ইউনিট রয়েছে, যা মরিচ এবং অন্যান্য মসলাযুক্ত খাবারের ঝাঁজের পরিমাপ। এর মানে দাঁড়ায়, এক মিনিটে গ্রেগরি ফস্টার প্রায় ১৭ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট খেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মিস্টার ফস্টার সব সময় মসলাদার খাবার পছন্দ করেন, এমনকি নিজের বাড়িতে মরিচ উৎপাদনও করেন। তিনি কয়েক দশক ধরে মসলাজাতীয় খাবারের জন্য নিজের সহনশীলতা বাড়িয়েছেন। এখন তিনি বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খাওয়ার জন্য প্রস্তুত।
গ্রেগরি ফস্টার বলেন, ‘এই রেকর্ড গড়া নিজের এবং প্রচণ্ড ঝাল মরিচের প্রতি আমার ভালোবাসা কতটা তা দেখার জন্য একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল।’
এর আগে ২০১৭ সালে দ্রুততম সময়ে তিনটি ঝাল মরিচ খাওয়ার রেকর্ড ভাঙার পাশাপাশি ৮ দশমিক ৭২ সেকেন্ডে ছয়টি ক্যারোলিনা রিপার মরিচ শেষ করার ওয়ার্ল্ড রেকর্ডটিও গ্রেগরি ফস্টারের দখলে।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে