
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি। এটি বিক্রি হয়েছে রেকর্ড ৫১ কোটি ইয়েনে—বাংলাদেশি মুদ্রায় যা ৩৯ কোটি টাকারও বেশি।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিলামের প্রধান আকর্ষণ হয়ে ওঠা ওই টুনাটি কিনেছে কিয়োমুরা করপোরেশন। প্রতিষ্ঠানটির মালিক কিয়োশি কিমুরা জাপানের জনপ্রিয় সুশি রেস্তোরাঁ চেইন ‘সুশি জানমাই’-এর পরিচালক।
নববর্ষের এই মর্যাদাপূর্ণ নিলামে নিয়মিতভাবেই সর্বোচ্চ দরদাতা হিসেবে পরিচিত কিমুরা। এবার তিনি নিজেই নিজের আগের রেকর্ড ভেঙেছেন। আগের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে তিনি একটি টুনা কিনেছিলেন ৩৩ কোটি ৪০ লাখ ইয়েনে।
জানা গেছে, এবারের নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়া টুনাটি ধরা পড়েছে জাপানের উত্তরের ওমা উপকূলে। অঞ্চলটি উচ্চমানের টুনার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই মাছটির কেজিপ্রতি দাম পড়েছে প্রায় ২১ লাখ ইয়েন—বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৬ লাখ ৩৯ হাজার টাকা।
টয়োসু ফিশ মার্কেটে ভোর-বেলার নিলামে প্রতিদিনই শত শত টুনা বিক্রি হয়। তবে ওমা অঞ্চলের টুনার দাম সাধারণত অন্যগুলোর তুলনায় অনেক বেশি হয়। বিশেষ করে, নববর্ষ উপলক্ষে আয়োজিত নিলামে প্রতীকী মর্যাদা, প্রচারমূল্য এবং ঐতিহ্যের কারণে দর অস্বাভাবিকভাবে চড়া হয়।
সুশি ও সাশিমির জন্য ব্যাপক জনপ্রিয়তার কারণে একসময় প্যাসিফিক ব্লুফিন টুনা প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংরক্ষণমূলক উদ্যোগ ও নিয়ন্ত্রিত মাছ ধরার ফলে এর মজুত ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নববর্ষের এই নিলাম শুধু মাছ কেনাবেচার ঘটনা নয়, বরং জাপানের খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যবসায়িক প্রতিযোগিতার এক অনন্য প্রদর্শনী হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১২ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৩ দিন আগে