
অভিনব কায়দায় ডিমের মূল্যবৃদ্ধি মোকাবিলা করছেন মার্কিন ভোক্তারা। ডিম না কিনে ঘরে পালছেন লেয়ার মুরগি। তবে মুরগি কিনে পালছেন না তাঁরা, ডিমপাড়া মুরগি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিচ্ছেন! রয়টার্স, বিবিসি, সিবিএসসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে সেই তথ্য।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন। তবে, দীর্ঘ মেয়াদে মুরগি পালনও বেশ ঝক্কির কাজ। তাই, স্বল্প সময়ের জন্য ভাড়া নিচ্ছেন তাঁরা! আর এতে খামারিদের জন্য খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার।
রেন্ট দ্য চিকেন নামের একটি প্রতিষ্ঠান ছয় মাসের জন্য মুরগি ভাড়া দেয়। সিবিএসকে তারা জানিয়েছে, একটি সুস্থ মুরগি সপ্তাহে পাঁচটি পর্যন্ত ডিম দিতে পারে, যে কারণে ডিম কেনার চেয়ে মুরগি ভাড়া নেওয়াই সাশ্রয়ী মনে করছেন অনেকে।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে এক বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে আশঙ্কাজনক হারে কমে গেছে মুরগির সংখ্যা, তৈরি হয়েছে ডিমের ঘাটতি। ফলে গত এক বছরে ডিমের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত মাসের মোট খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুই-তৃতীয়াংশ অবদান ডিমের মূল্যবৃদ্ধির।
বার্ড ফ্লুর সংক্রমণ একবার ছড়িয়ে পড়লে খামারে নতুন মুরগি আনতে এবং পুনরায় উৎপাদন শুরু করতে কয়েক মাস লেগে যায়। কোনো খামারে একটি মুরগি এই ফ্লুতে আক্রান্ত হলে ওই খামারের সব মুরগিই মেরে ফেলার নির্দেশ দিয়েছে মার্কিন কৃষি বিভাগ। ২০২৪ সালের ডিসেম্বরে আইওয়া অঙ্গরাজ্যের শুধু একটি খামারেই ৪ দশমিক ২ মিলিয়ন বা ৪২ লাখ মুরগি মেরে ফেলা হয়েছে।
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু সংকট শুরু হওয়ার পর থেকে ১৬ কোটির বেশি মুরগি, টার্কি এবং অন্যান্য পাখি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিধন করা হয়েছে। শুধু ২০২৫ সালের জানুয়ারিতেই প্রায় ২ কোটি ডিমপাড়া মুরগি মেরে ফেলা হয়েছে।
জরিপ বলছে, বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রতি জন মার্কিনের বিপরীতে একটি করে ডিম পাড়া মুরগি ছিল। তবে, ২০২৫ সালে জনগণের বিপরীতে ডিম পাড়া মুরগির সংখ্যা ২ শতাংশ কমেছে।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে