ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হয়েছিল দুই রাজ্য অরুণাচল ও সিকিমে। অরুণাচলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। আর সিকিমের স্থানীয় দল সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) ৩২ আসনের বিধানসভায় জিতেছে ৩১টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিকিমে এর আগের সরকারও ছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার। দলটি এবার বরং আগের চেয়েও বেশি আসন নিয়ে বিধানসভার একমাত্র দলে পরিণত হয়েছে। বিপরীতে সিকিম ডেমোক্রেটিক ফোরাম (এসডিএফ) জিতেছে মাত্র একটি আসন। এই নির্বাচনে আর কোনো দল একটি আসনও জেতেনি। এসকেএমের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রতিদ্বন্দ্বী এসডিএফের সোমনাথ পদুয়ালকে ৭ হাজার ৪৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রেম সিং তামাং রাজধানী গ্যাংটকে বলেন, ‘বিরোধীরা যেটা ২৫ বছরে করতে পারেনি, আমরা তা পাঁচ বছরে করে দেখিয়েছি। আর জনগণ তার ভিত্তিতেই ভোট দিয়েছে।’
কিম বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী ও এসডিএফের প্রধান পবন কুমার চামলিং পরাজিত হয়েছেন। দলটির একমাত্র বিজয়ী প্রার্থী ভোজ রাজ রায়।
এদিকে, অরুণাচল বিধানসভা নির্বাচনে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪৬ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। এই নির্বাচনে জাতীয় পর্যায়ে বিজেপির মূল বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন।
অরুণাচল বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের বাইরে ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন,তিনটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে