
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে আসন্ন সরকারের কাছে উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় নিজস্ব উদ্যোগে এবং গণচাঁদা সংগ্রহ করে সংস্কার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, কার্যালয় সংস্কারের জন্য তারা সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করবে না।

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের এই কার্যালয়ে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ নামের একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে ওই কর্মসূচি শুরু হয়।