সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে প্রগতিশীল সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাবেশে নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় এসব ঘটনায় জড়িতের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদী সমাবেশ হয়। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি জহর লাল দত্ত সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারও মদদ আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। এ ছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরামের নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সূত্রধর প্রমুখ।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে