
যারা হামলা করে, বোমা মারে তাদের বিরুদ্ধে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন করে আইন হাতে তুলে নিয়ে হামলাকারীদের সমুচিত শিক্ষা দিতে হবে—বলে মন্তব্য করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদে এক সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
অমিত রঞ্জন দে বলেন, ‘ভয় দেখানোর উদ্দেশ্য বোমা মেরেছে—এটা বিশ্বাস করি না। হামলা মানে হামলা, হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। কোভিডের পরে সংগঠনকে যখন গুছিয়ে নিয়েছি, সংগঠিত করেছি, মজবুত করেছি—শুধু কেন্দ্রে নয়, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছি। তখনই এক শ্রেণির গায়ে জ্বালা ধরেছে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’
রঞ্জন দে আরও বলেন, ‘আমাদের এখন দুটি কাজ রয়েছে, সরকারকে বাধ্য করতে হবে যে বা যারা হামলা করেছে, বোমা মেরেছে তাদের বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত কাজ হল সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে, শুধু সরকারের ওপর ভরসা করে বসে থাকলে হবে না। আমাদের ওপর যখন হামলা করা হবে তখন আমরা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে সমুচিত শিক্ষা দেব।’
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সাংস্কৃতিক সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রতন সিদ্দিকী, উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম, অ্যাকটিভিস্ট জীবনানন্দ জয়ন্ত, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য আতিকুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে