ভাঙ্গা (ফরিদপুর): ভাঙ্গায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী রোববার সন্ধ্যায় ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে উদীচীর অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে।
সভার সভাপতিত্ব করেন উদীচী ভাঙ্গা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ। সভায় কামাল লোহানীর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত হোসেন, দিলীপ দাস, কামরুজ্জামান ফকির, প্রভাষ কুমার মালো, বিপুল চক্রবর্তী ও ওহিদুজ্জামান ওহিদ প্রমুখ।
সভা শেষে স্বাস্থ্য বিধি মেনে ভাঙ্গা উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৪ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে